ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

সাভারে ডিবির অভিযোনে ৫০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

০৮ জুন, ২০২৩,  5:31 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ডিবি উত্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। এর আগে, বুধবার (৭ জুন) রাত আনুমানিক সাড়ে আটটায় সাভারের আমিনবাজার এলাকা হতে মোঃ জাকির হোসেন (৪০) নামের ব্যক্তিকে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। সে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার চরখেজুরবাগ এলাকার মৃত শাহ আলমের পুত্র। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশনানুযায়ী এবং অতিরিক্ত পুলিশ সুপার ডিবির সরাসরি তত্ত্বাবধানে আমার নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল (বুধবার) এসআই মোঃ আমিনুল ইসলামের একটি চৌকষ টিম সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকা হতে মোঃ জাকির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে ৫শত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। গ্রেফতার ওই আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবি পুলিশ ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম