ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২২,  11:38 AM

news image

সাভারে ট্রাকচাপায় জয় (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে অপর আরোহী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে সাভার বাজার স্ট্যান্ডে এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় সাভারের রেডিও কলোনি এলাকার তোফাজ্জল হেসেনের ছেলে। তিনি রাজ্জাক প্লাজা মার্কেট মোবাইল ফোন দোকানে কিছু দিন কাজ করেছেন বলে জানা গেছে। আহত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে জয় নামের এক মোটরসাইকেল আরোহী গাবতলীর দিকে যাচ্ছিলেন। পেছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই মৃত্যু হয় জয়ের। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের পেছনে থাকা আরেক আরোহী। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক বলেন, একজন মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি। তার মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আরেকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার ওখানে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া অজ্ঞাত ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম