ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

সাভারে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

#

০৭ মে, ২০২৪,  9:47 PM

news image

সাভার থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি  মরহুম আহসান হাবীব ওরফে হাবিব চেয়ারম্যানের ছেলে মাসুদুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসী কায়দায়  বড় ভাইয়ের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তার এই সন্ত্রাসী কাজে বাধা দেওয়া বড় ভাইয়ের ম্যানেজার  সুশীল রাজবংশী নামে এক ব্যক্তি কে মারধর করেছে।  সোমবার (৬ মে) সকালে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় এ ঘটনা ঘটে। হামলায় সুশীলের বাম চোখে গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ার মুমূর্ষ অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক রাতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রেফার্ড করেন। সন্ত্রাসী এই হামলায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

সুশিল  সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ মাসুদের বড় ভাই মৃত আব্দুল মুমিনের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। পারিবারিক সূত্র জানায়, হাবিব চেয়ারম্যানের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মোমেন গত বছরের ১৩ জুলাই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে রেখে যান। বড় মেয়ে বিদেশে লেখাপড়া করেন। ছোট মেয়ে কলেজ পড়ুয়া। একমাত্র ছেলে ৩য় শ্রেণীর ছাত্র। এমতাবস্থায় ম্যানেজার সুশীল তাদের ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করেন।  সুশীল রাজবংশী জানান, মাসুদ ও তার সহযোগিতা আমার উপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় আমার বাম চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এছাড়াও হামলাকারীরা আমার শরীরের বিভিন্ন স্থানে কিল খুশি মেরে নীলা ফোলা যখম করে। আমি প্রশাসনের কাছে  ন্যায়বিচার প্রত্যাশা করছি। মেসার্স মোমেন ট্রেডার্স এর স্বত্বাধিকারী সিলভিয়া শারমিন জানান, আমার স্বামী মৃত্যুর পর দেবর মাসুদ আমার পরিবারের উপর নানা জুলুম অত্যাচার করে আসছে। আমার এবং সন্তানদের সম্পত্তি জোর করে দখলের হীন উদ্দেশ্যে আমাকে নানাভাবে হয়রানী ও হুমকি ধামকি অব্যাহত রেখেছে। রোববার সকালে মাসুদ ও তার সহযোগীরা আমার বাসায় অনধিকার প্রবেশ করে এবং আমার ম্যানেজার সুশীলকে বেদড়ক মারপিট করে। বাড়ির মালিক সিলভিয়া শারমিন আরও জানান, আমি ঢাকার বাসায় ছিলাম। সেখান থেকে সিসি ক্যামেরায় দেখতে পাই মাসুদ ও নাসির দলবল নিয়ে সুশীলের উপর হামলা চালাচ্ছে। বর্তমানে আমি ছেলে মেয়ে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।  স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন  নেক্কারজনক এই ঘটনাটি সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তানভির মোর্শেদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইননুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম