ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

সাভারে চলন্ত বাসে ডাকাতি: দুই ডাকাত আটক, আহত ২৮

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২২,  8:49 PM

news image

ঢাকা জেলা সাভারে চলন্ত বাসে ডাকাতির সময়  দুই ডাকাত আটক। দূরপাল্লার যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ছুরিকাঘাতে ও মারধরে ২৮ জন বাসযাত্রী আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় বাস থেকে দুই ডাকাতকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।  বুধবার(২৯ জুন)দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান। তবে কী পরিমাণ অর্থ ও জিনিসপত্র লুট হয়েছে তা এখনও জানা যায়নি। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে বাসটি জব্দ করা হয়। আটককৃত ডাকাতরা হলেন,মোঃ ফিরোজ ও হৃদয়। তাদের বিস্তারিত পরিচয় মামলার পরে জানাতে চেয়েছেন পুলিশ।

এছাড়া তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক বাসের এক স্টাফের পরিচয়ও জানায়নি পুলিশ। সাভার মডেল থানা পুলিশ 'মুক্ত খবর'কে জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ৪০ জন যাত্রী নিয়ে সিংড়া এলিগেন্স নামে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে নাটোরের উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে  হেমায়েতপুরের বাইপাস থেকে ডাকাতরা বাসে ওঠে পুরো বাসের নিয়ন্ত্রণ নিয়ে টাঙ্গাইল পর্যন্ত যাওয়ার পরে পূনরায় বাসটি সাভারের উদ্দেশে রওনা দেয়।  গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সেখানে পুলিশ অবস্থান নিলেও ডাকাতরা ডাকাতি শেষে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে বাসটি থামিয়ে চালক নেমে যায়। এ সময় চালককে আটক করতে না পারলেও দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের সাভার মডেল থানায় নিয়ে আসা হয়। বাসটির সুপারভাইজার মকবুল বলেন, আমরা রাত ১০টার দিকে গাবতলী থেকে গাড়ি ছেড়ে দেই। গাড়িটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে পৌঁছালে যাত্রীবেশে ৫ জন ডাকাত যাত্রীবেসে বাসে ওঠে। বাসে ওঠেই আমাদের ছুরি দিয়ে আঘাত করে গাড়ি নিয়ন্ত্রণে নেয়। পরে ডাকাতরাই বাসটি চালাতে থাকে। তারা আমাদের সারারাত ঘুরিয়ে আমাদের কাছে থাকা টাকা ও যাত্রীদের সর্বস্ব লুট করে ভোরে সিএনবিতে এনে গাড়ি থামানোর সময় পুলিশ দুই ডাকাতকে আটক করে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি বাসস্ট্যান্ড থেকে চলন্ত বাসে ডাকাতি করা দুই ডাকাতকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম