ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
৩৯ বছরেও ফুটবলের সিংহাসনে তিন প্রজন্মের রাজপুত্র লিওনেল মেসি সময়ের আবর্তন মুমিনকে সচেতন করে তোলে ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ হজ শেষে সৌদি আরব থেকে ফিরেছেন ৬৪১৬৩ হাজি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু

সাভারে গণপিটুনিতে ১ ডাকাত নিহত আহত তিনজন

#

২১ আগস্ট, ২০২৪,  12:01 PM

news image

ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে মজিবুর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজনকে গণধোলাই দিয়ে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাভার পৌরসভা এলাকার রাজালাখ ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবুর মানিকগঞ্জ জেলার উথুলি থানার ধূসরগ্রামের বাসিন্দা। তিনি সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় বসবাস করতেন। আটককৃতরা হলেন- সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার খোকনের বাড়ির ভাড়াটিয়া জয়নাল আবেদীন (১৫) ও শিপন (১৫) এবং পৌর এলাকার বাবুর ছেলে সোহান (১৭)। প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের রাজালাখ ফার্মে ডাকাত সন্দেহ চারজনকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করা হয়। আটককৃত বাকি তিনজনকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি আতিকুর রহমান আতিক যুগান্তরকে বলেন, এরা বাস থেকে নামা যাত্রীদের সর্বস্ব লুট করত, তাদের কাছে দেশীয় অস্ত্র রামদা ছোরা ইত্যাদি পাওয়া গেছে। তিনি বলেন, নিহত মজিবুর বড় ডাকাত ছিল। গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। আরও তিনজনকে থানায় সোপর্দ করেছেন জনতা। ঘটনার সত্যতা যাচাই করে ধৃত ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম