ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সাভারে কিশোর গ্যং এর উৎপাতে আতঙ্কিত এলাকাবাসী

#

ফয়জুল ইসলাম

২৪ নভেম্বর, ২০২২,  9:16 PM

news image

সারা দেশে কিশোর গ্যং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে। সম্প্রীতি সাভারের বিভিন্ন অলিতে গলিতে এই কিশোরগ্যং এর উৎপাত যেন চরম আকার ধারণ করেছে। থানার অভিযোগ করেও তেমন কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে জানান এলাকাবাসী। বৃহস্পতিবার সাভার মডেল থানায় কিশোরগ্যং এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন "টি আর বিল্ডার্স" নামের একটি হাউজিং কোম্পানি। অভিযোগে উল্লেখ করেন, জাহাঙ্গীরনগর হাউসিং সোসাইটি এলাকায় কিশোরগ্যং এর সক্রিয় সদস্য রুবেল মোল্লা ও সোহাগের নেতৃত্বে ৫/৬ জনের টি আর বিল্ডার্সের কাছে দীর্ঘদিন যাবত ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে এবং তারই ধারাবাহিকতায়, গত মঙ্গলবার টিয়ার বিল্ডার্স এর একজন ঠিকাদারের কাছ থেকে জোরপূর্বক ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতন করে। এ ব্যাপারে সবার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা বলেন, টি আর বিল্ডার্স আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করেছে আমরা তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। অপরাধী যেই হোক না কেন তাকে কোনোভাবেই ছোট করে দেখার কোন অবকাশ নেই। দ্রুত এইসব কিশোর গ্যং সদস্যদের আইনের আওতায় আনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম