ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

সাভারে এনজিও বিষয়ক ওয়েবপোর্টালের শুভ উদ্বোধন

#

ফয়জুল ইসলাম

২৩ মে, ২০২২,  9:55 PM

news image

সাভার উপজেলায় এনজিও বিষয়ক ওয়েবপোর্টাল www.ngosavar.gov.bd এর শুভ উদ্বোধন হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠান সম্পন্ন হয়। সাভার উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (গ্রেড-১, এনজিও বিষয়ক ব্যুরো) কে. এম. তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি কে. এম. তারিকুল ইসলাম এই ওয়েবপোর্টালটির মাধ্যমে সারাদেশে সাভার উপজেলা অনেক এগিয়ে গেলো এবং একটি মডেল হিসেবে অন্যদের জন্য অনুসরণীয় হয়ে রইলো বলে জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা কৃষি কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রমুখ সহ সাভারে কর্মরত বিভিন্ন এনজিওর কর্মকর্তাগণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম