ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

সাভারে আইন শৃঙ্খলার অবনতি, ওসি আরমান আলী প্রত্যাহার

#

২৭ মে, ২০২৬,  2:17 AM

news image

ফয়জুল ইসলামঃ সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মাদক কারবারিদের হামলায় দেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক তাইফুর রহমান তুহিন ও এস এ টিভির সাংবাদিক সাদ্দাম গুরুত আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমকে গ্রেপ্তার করতে না পারায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে তাকে সাভার থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে ঢাকা জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

শামীমা পারভীন জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি এখনও গ্রেপ্তার না হওয়া এবং সাভারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও তিন পুলিশ কর্মকর্তাকে সাভার থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। 

তারা হলেন, সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসিফুর এবং এএসআই মেরাজ। সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী শামীমের সাথে যোগাযোগের সুনির্দিষ্ট অভিযোগে তাৎক্ষনিকভাবে সোমবার তাদেরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক কারবারি শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা। এ ঘটনায় পুলিশ পরবর্তীতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করতে পারলেও মূল হোতা ও প্রধান আসামি শামীম এখনো পলাতক রয়েছে। 

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত শামীমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে স্থানীয় সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সচেতন মহল বলছে, সাভারে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধ কর্মকান্ড নিয়ে নানা অভিযোগ থাকলেও কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সাংবাদিকদের ওপর হামলার মতো ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম