ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

সাভারের সাব রেজিস্টার জাকির হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু

#

২৬ এপ্রিল, ২০২৬,  11:27 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাভারের সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে তদন্ত শুরু করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। রবিবার দুপুরে সরেজমিনে বিষয়টির প্রাথমিক তদন্তে আসেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ মঈনউদ্দিন কাদির।  তদন্তের কার্যক্রম হিসেবে এসময় তিনি ভুক্তভোগী অফিস স্টাফ, দলিল লেখক, দলিল দাতা-গ্রহিতা এবং সংবাদ প্রচারকারী প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি সংশ্লিষ্টদের কাছ থেকে লিখিত অভিযোগও গ্রহণ করেন তিনি।  সংশ্লিষ্টদের কাছ থেকে লিখিত বক্তব্য গ্রহন শেষে তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, প্রাথমিক অনুসন্ধান শেষে আগামী ১৫ দিনের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।প্রসঙ্গতঃ মাসিক প্রায় ৪৫ হাজার টাকার বেতনের চাকুরী করেও সাভারের সাব রেজিস্টার মোঃ জাকির হোসেন গড়ে তুলেছেন কোটি কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ। দুর্নীতি, জালিয়াতি, ঘুষ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এসব সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে। স্বল্প বেতনের সরকারি চাকরি করেও বিলাসি জীবন যাপনসহ অল্প সময়ের ব্যবধানে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠায় তাকে ঘিরে স্থানীয় মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। বেপরোয়া দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগসহ নানা ঘটনায় বিতর্কিত সাভারের সাবরেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়। রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও সরকারের ভাবমূর্তি নষ্টকারী সাভারের সাবরেজিস্ট্রারের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করার দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মঈনউদ্দিন কাদির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম