ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সাভারের এনাম মেডিকেল থেকে শ্রীলঙ্কান নাগরীকের লাশ উদ্ধার

#

১৬ জানুয়ারি, ২০২৩,  2:19 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অজিত নিশান্থ ফার্নান্দো (৫২) নামে একজন শ্রীলঙ্কান নাগরীকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সাভার মডেল থানার এসআই আব্দুর রহিম রাজু নিহতের সুরতহাল করে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। থাানা পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায়, সকাল সাড়ে ৬ টার দিকে শ্রীলঙ্কান নাগরিক অজিত নিশান্থ ফার্নান্দো নিজ ভাড়া বাড়িতে বুকে ব্যাথা বলে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এসময় সেখানকার নিরাপত্তা কর্মী ও স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত অজিত নিশান্থ ফার্নান্দো সাভার ডিইপিজেডের পুরাতন জোনে অবস্থিত বিদেশী মালিকানাধীন তৈরি পোশাক কারখানা জিবি গার্মেন্টস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানায় ফ্যাক্টরী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সে দুই মাস আগে দুবাইয়ের কর্মস্থল থেকে বাংলাদেশে আসেন এবং তাদের প্রতিষ্ঠানের হেড অফিস চট্টগ্রামে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম রাজু  বলেন, পুরাতন ইপিজেডের জিবি গার্মেন্টসে দুই মাস ধরে ফ্যাক্টরী ম্যানেজার হিসেবে কাজ করছিলেন শ্রীলঙ্কান নাগরিক অজিত নিশান্থ ফার্নান্দো। সকালে নিজ ভাড়া বাসায় অসুস্থ্য হয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় নিহতের মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম