ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৫,  10:55 AM

news image

সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে আগুনের বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভারে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট। পরে আরো ৩টি ইউনিট যুক্ত হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, আমিনবাজারের আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরও ৪টি ইউনিট সেখানে যায়। আমিনবাজার পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী মাধব চন্দ্র সাহা বলেন, পাওয়ার গ্রিডের ট্রান্সফরমারে আগুন লেগেছে। তবুও আমরা এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করিনি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম