ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

সাবেক সিইসির সঙ্গে হওয়া মব জাস্টিস কাম্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৫,  1:20 PM

news image

সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে যে মব জাস্টিস করা হয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার হয়নি, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর ভুল। উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছে সাবেক সিইসি কেএম নুরুল হুদা। গ্রেপ্তারের আগে পুলিশের সামনে তার সঙ্গে যে মব জাস্টিস হয়েছে, সে ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি আরও বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয় যে সমস্ত এলাকায় সেসব এলাকায় পুলিশের সংখ্যা না বাড়িয়ে নজরদারি বাড়ানো হবে। এ সময় জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর পুলিশ সুপার যাবেন সাদেকসহ কৃষি বিভাগের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, রোববার (২২ জুন) রাতে রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) তৈরি করে হেনস্তার পর পুলিশে সোপর্দ করে। এ সময় তাকে জুতাপেটা করা হয় এবং গলায় জুতার মালা পরানো হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে রাতেই বিএনপির করা একটি মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম