ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

সাবেক সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৫,  7:02 PM

news image

মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ (৭০) আর নেই। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী আভা রানী ঘোষ জানান, রাজধানীর বরদেশ্বরী কালী মন্দিরে সকাল ১০টায় তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, সুকুমার রঞ্জন ঘোষ দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। তিনি ধানমন্ডির বাসায় থাকতেন। গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।এর আগে ২০১৭ সালের ২৮ মার্চ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা সদরে তার প্রতিষ্ঠিত ঝুমুর সিনেমা হলের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য দেয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই তিনি অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার কারণে পরিবার থেকেও তাকে আর রাজনীতিতে আসতে দেয়া হয়নি, ফলে তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কর্মীদের যথাযথ মূল্যায়নের কারণে তৃণমূলে তার ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। মুন্সীগঞ্জের রাজনীতিতে সুকুমার রঞ্জন ঘোষ ছিলেন এক আলোচিত নাম। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী (কুলা প্রতীক) ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনকে (ধানের শীষ) পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নিজস্ব সিনেমা হল ছাড়াও তার ‘ফিল্ম হাউজ’ নামে একটি প্রতিষ্ঠান ছিল। এছাড়া তার মালিকানাধীন ওষুধ কোম্পানিও রয়েছে। তিনি দীর্ঘ দিন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম