ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  10:59 AM

news image

সাবেক সচিব ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমেদ চৌধুরী আর নেই। তিনি সোমবার বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ইনাম আহমেদ চৌধুরীর ছেলে নাদিম চৌধুরী জানান, তার বাবা সোমবার বিকাল সাড়ে চারটার দিকে বনানীর বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বোন ও অন্যান্য স্বজনেরা দেশের বাইরে থাকার কারণে ৬ ফেব্রুয়ারি জানাজা ও দাফন হবে। ইনাম আহমেদ চৌধুরী ১৯৩৭ সালের ২৯ জুন সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে চাকরিজীবন শুরু করা ইনাম আহমদ চৌধুরী সচিবের দায়িত্বও পালন করেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা হয়েছে তার। অবসরের পর ১৯৯৯ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় তাকে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর দলের ভাইস চেয়ারম্যানও করা হয়েছিল তাকে। এই সাবেক আমলা ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। পরে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম