ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

সাবেক মন্ত্রী ফখরুল মুন্সি আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২৩,  11:18 AM

news image

কুমিল্লার দেবিদ্বারের কৃতী সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, সাবেক অর্থ উপমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান, এপি গ্রুপের চেয়ারম্যান এএফএম ফখরুল ইসলাম মুন্সি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কুমিল্লা-৪ দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বাবা। এর আগে গত ৯ অক্টোবর তিনি ব্রেনস্টোক করায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফসাপোর্টে নেওয়া হয়েছিল।  শনিবার (২১ অক্টোবর) ভোর ৪টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উদার মনের পরিচ্ছন্ন রাজনীতিবিদ ফখরুল মুন্সির মৃত্যুতে দেবিদ্বারে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারসহ জেলার বহু রাজনৈতিক নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম