ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

সাবেক তারকা ফুটবলার মামুনুলের বাড়িতে হামলা

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৪,  10:05 PM

news image

বাংলাদেশ ফুটবলে এক সময় সুপারস্টার হিসেবে পরিচিত ছিল মামুনুল ইসলাম মামুনের। নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলকেও। কাজী সালাউদ্দিনের পর তৃতীয় বাংলাদেশি ফুটবলার হিসেবে দেশের বাইরে পেশাদার লিগে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এবার এই তারকা ফুটবলারের চট্টগ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের আরেক সাবেক ফুটবলার ও মামুনের ঘনিষ্ঠ বন্ধু জাহিদ হাসান এমিলি এমিলি পোস্টে লিখেছেন, আমার বন্ধু মামুনুল ইসলাম মামুন, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তার বাসায় কিছুক্ষণ আগে সন্ত্রাসী হামলা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই।’ হামলার বিষয়কে একটি গণমাধ্যমকে ফুটবলার মামুনুল বলেছেন, স্থানীয় একটি ক্লাবের জায়গা দখলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। দেশের পরিস্থিতির কারণে ক্লাবের কার্যক্রম ছিল না। এই সুযোগে কে বা কারা এসে ক্লাবে তালা মেরে যায়। সেই তালা খোলা নিয়ে শুক্রবার কথা কাটাকাটি হয়। এরপর মামুনুলসহ ক্লাবের পক্ষ থেকে কয়েকজন থানায় জিডি করতে গিয়েছিলেন। থানায় থাকা অবস্থাতেই বাড়িতে হামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। হামলাকারীদের সম্পর্কে সাবেক এই ফুটবলার বলেন, তাদের মধ্যে কামাল, মুক্তি, ওয়াদুত ও ফয়সাল রয়েছে। এদের মধ্যে দুজন আওয়ামী লীগ এবং দুজন বিএনপির সাথে সম্পৃক্ত। এছাড়া তারা মাদক কারবারের সাথেও জড়িত। ২০১০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন মামুন। এরপর দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে ডাক পান তিনি। ২০১৬ সালের ১০ই অক্টোবর তারিখে ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ভুটানের বিরুদ্ধে ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে তিনি বাংলাদেশের জার্সি গায়ে তার ৫০তম ম্যাচ খেলেছেন মামুনুল। ম্যাচটিতে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ, যেখানে তিনি পূর্ণ ৯০ মিনিট খেলে একটি গোল করেছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম