ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লবের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে : চিকিৎসক

#

নিজস্ব প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০২২,  9:49 PM

news image

বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষি খামারি দুরন্ত বিপ্লবের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রোববার (১৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মফিজ উদ্দিন প্রধান নিপুণ। তিনি জানিয়েছেন, আমরা দুরন্ত বিপ্লবের মরদেহের ময়নাতদন্ত শেষ করেছি। তার মাথার পেছনে ও বুকে গভীর আঘাতের ক্ষত চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মাথায় স্বাভাবিকের তুলনায় কম জেল পাওয়া গেছে।  স্বজনরা জানান,

রাজধানীর মোহাম্মদপুরে ছোট ভাইয়ের বাসায় মাকে দেখতে যাওয়ার কথা বলে গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানিগঞ্জে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন দুরন্ত বিপ্লব। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। তবে নিখোঁজের আগে বিপ্লবের মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল রাজধানীর কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায়। এ ঘটনার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে দুরন্ত বিপ্লবের কোন সন্ধান না পেয়ে ৯ নভেম্বর তার পরিবার কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। এর দুইদিন পর ১২ নভেম্বর (শনিবার) বিকেলে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করে পাগলা নৌ থানা পুলিশ। খবর পেয়ে রাত বারোটার দিকে দুরন্ত বিপ্লবের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। দুরন্ত বিপ্লব কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় উপকমিটিরও সদস্য ছিলেন। কেরানীগঞ্জে স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি বসবাস করতেন এবং সেখানে কৃষি খামারের ব্যবসা করতেন। তিন ভাই বোনের মধ্যে বিপ্লব ছিলেন সবার বড়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম