ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি ‘জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা হিসেবে কাজ করবে’ ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে মার্কিন হামলা ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ

সাবেক কাউন্সিলরসহ বিএনপির ১৮ নেতাকর্মীর কারাদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২৩,  3:11 PM

news image

নাশকতার মামলায় ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ারুজ্জামান ওরফে আনোয়ারসহ বিএনপির ১৮ নেতাকর্মীকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই কারাদণ্ড প্রদান করেন। মামলাটিতে কারাগারে থাকা আনোয়ারের উপস্থিতিতে এই সাজা দেন বিচারক। এ ছাড়া যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান ওরফে এল রহমানসহ ১৭ জন আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট সাজা পরোয়ানা জারি করেন। তাদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে শাস্তি কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৬ মার্চ রাত সাড়ে ৭টার দিকে মহাখালী থেকে তিনজন যাত্রী নিয়ে বাবুল নামে এক ট্যাক্সিচালক কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন। ট্যাক্সিটি রাত ৮ টার দিকে কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে পৌঁছালে আনোয়ার ও নীরবের নেতৃত্বে বিএনপি ও এর ফ্রন্ট সংগঠনের একদল নেতাকর্মী জড়ো হয়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়। এ ঘটনায় ট্যাক্সিচালক বাবুল তেজগাঁও থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ১৫ জানুয়ারি আনোয়ার, নীরব, এল রহমানসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম