ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

সাবেক এমপি বদির দুর্নীতি মামলা চলবে: হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২২,  12:49 PM

news image

২০০৭ সালে করা দুর্নীতি দমন কমিশনের মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুদকের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মো.খুরশীদ আলম খান জানান, অভিযোগ গঠনের সময় তিনি (আব্দুর রহমান বদি) অব্যাহতি চেয়েছেন।

কিন্তু সে আবেদন খারিজ করেছেন বিচারিক আদালত। পরে সেই খারিজাদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করেন। আজ তার আইনজীবী আদালতে জানান হাইকোর্টে এ মামলা তারা চালাবেন না। তাদের এ আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন এবং বিচারিক আদালতকে দ্রুত মামলাটি নিষ্পত্তি করতে বলেছেন। ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদ গোপন ও ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করেছিলো দুদক। দীর্ঘদিন স্থগিত থাকার পর মামলাটির কার‌্যক্রম ২০১৭ সালে কার‌্যক্রম সচল হয়। এ মামলায় ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর তার অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে আদেশ দেন চট্টগ্রামের বিচারিক আদালত। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করেন আব্দুর রহমান বদি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম