ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সাবেক এমপি নাজমীন সুলতানা আটক

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  11:03 AM

news image

কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আহমেদ নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬-এর এমপি ছিলেন। একই সঙ্গে তিনি কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী। আহমেদ নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। জানা যায়, এমপি থাকাকালে তার অনুকূলে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে। তবে তাকে ঠিক কী অভিযোগে আটক করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নাজমীন সুলতানাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ। এ বিষয়ে ওসি হাবিবুল্লাহ বলেন, তাকে (নাজমীন সুলতানা) আটক করে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর গ্রেফতার দেখানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম