ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ গোপালগঞ্জে মিছিল-ভাঙচুরের পর ভারতে পলায়ন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরার পথে যুবক আটক

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা আটক

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  8:18 PM

news image

ঢাকার নবাবগঞ্জে অবস্থিত নিজ রিসোর্ট থেকে শামসুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়। সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে অবস্থিত শামসুদ্দোহার নিজ রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শামসুদ্দোহা বিভিন্ন আর্থিক লেনদেনে চেক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রোববার দুপুরে তার রিসোর্টে অভিযান চালিয়ে তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ ছিল। তবে এবার সরাসরি চেক জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম