ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

সাবধান করলেন পূজা চেরি

#

বিনোদন প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২২,  8:59 PM

news image

নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। সম্প্রতি সময়ে এক নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জনে সমালোচনার মুখে পড়েন তিনি। প্রায় পাঁচ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে স্যোশাল মিডিয়ায় নিজের উপস্থিতির জানান দিলেন নায়িকা। রোববার (২ সেপ্টেম্বর) সাড়ে ১২টায় ফেসবুকে নিজের চারটি ছবি পোস্ট করেন পূজা। তার পরনে সাদা গাউন, মাথায় ফুলের ক্রাউন। প্রকৃতির মাঝে পেছন থেকে তোলা পূজার ছবিগুলো অন্তর্জালে শুভ্রতা ছড়াচ্ছে। এই নায়িকার লুক বরাবরই নেটিজেনদের নজর কাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিজের ছবির ক্যাপশনে নেটিজেনদের উদ্দেশে নতুন বার্তা দিয়েছেন পূজা। তিনি লেখেন, যে মুহূর্তে আপনি যত্ন নেওয়া বন্ধ করেন, সেই মুহূর্তের জিনিসগুলো আরও ভালো হয়। অন্যকে খুশি করার চেষ্টায় নিজের সময় নষ্ট করবেন না। আগামী ৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে পূজা অভিনীত সিনেমা ‘হৃদিতা’। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানি ও আরিফ জাহান। ২০১৯-২০ অর্থ বছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে পূজার নায়ক এ বি এম সুমন। গত ২০ সেপ্টেম্বর ‘হৃদিতা’র ট্রেলার প্রকাশ পেয়েছে। সেখানে একটি দৃশ্যে ক্যানভাসে তুলির আঁচড়ে বিবস্ত্র পূজার নগ্ন শরীরের ছবি আঁকতে দেখা যায় প্রেমিক চরিত্রে রূপদানকারী এ বি এম সুমনকে। ক্যামেরায় পূজা বেশ সাবলীলভাবে ধরা দিলেও, এমন বেশে তাকে মেনে নিতে পারেননি নেটিজেনরা। ফলে দৃশ্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। তোপের মুখে ট্রেলার থেকে পূজার আপত্তিকর দৃশ্যটি বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর ‘হৃদিতা’ সিনেমার গান উন্মোচন অনুষ্ঠানে সাংবাদকিদের মুখোমুখি হয়ে বিতর্কিত সেই দৃশ্য প্রসঙ্গে পূজা বলেন, আমরা আসলে খুব অল্পতেই বিচার করে ফেলি। যেটা আসলে করা উচিত না। দুই ঘণ্টা কিংবা আড়াই ঘণ্টার সিনেমার ট্রেলার দেখেই বিশ্লেষণ করে ফেলি। এটা কোনোভাবেই কাম্য নয়। আপনার আগে সিনেমাটা দেখুন, তারপর না হয় বিচার করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম