ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা

#

২২ এপ্রিল, ২০২৬,  9:43 PM

news image

মো. জাহিদুর রহমান: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন শিরোপাজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আজ সকালে রাজধানীর গুলশান নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সাফজয়ী ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট এবং সিটি কর্পোরেশনের স্মারক উপহার প্রদান করা হয়। এছাড়া দলের কোচিং স্টাফদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, “বাংলাদেশ যতবার জয়লাভ করে এবং আমাদের খেলোয়াড়রা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে মাঠ প্রদক্ষিণ করে, ততবারই আমার শরীর শিহরিত হয়ে ওঠে। 

তিনি আরো বলেন, আমাদের দেশের ফুটবলের যাত্রা নতুন করে শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশের খালি জায়গা অবৈধ দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করে উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

এসময় খেলোয়াড়দের উদ্দেশ্য করে প্রশাসক বলেন, আমরা মনে করি, তোমাদের মধ্য থেকেই আগামীর জাতীয় দলের ফুটবলার তৈরি হবে। আমাদের কাছে অর্থ মুখ্য বিষয় নয়, মুখ্য উদ্দেশ্য হলো তোমাদের সম্মান ও অনুপ্রেরণা দেওয়া।”

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেন, “ডিএনসিসি প্রশাসককে স্পোর্টস প্যাট্রন হিসেবে ধন্যবাদ জানাই। দেশের ক্রীড়া উন্নয়নে সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্পোর্টস আমাদের সমাজে ঐক্য বজায় রাখতে শেখায়। সমাজকে ভালো রাখতে খেলাধুলা অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়বৃন্দ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ বাফুফে ও ডিএনসিসির কর্মকর্তাবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম