ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

সাফ অনূর্ধ্ব-১৯ : ভারতকে হারিয়ে ফাইনালের পথে এগোল বাংলাদেশের মেয়েরা

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২১,  12:27 AM

news image

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে ভার‍তকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। জয়সূচক গোলটি করেন শামসুন্নাহার সিনিয়র। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ড্র করে যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দেয় ভুটানকে।

এবার তৃতীয় ম্যাচে স্বাগতিকরা হারাল ভারতকে। টানা দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। সাত পয়েন্ট পেয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে থাকল লাল-সবুজের দল। অন্যদিকে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে ভারত। এদিন ম্যাচের শুরুতেই লিড পেয়ে যায় বাংলাদেশ। অবশ্য গোলটি আসে পেনাল্টি থেকে। ম্যাচের ষষ্ঠ মিনিটে তহুরা খাতুন বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগ কাজে লাগিয়ে সফল স্পট কিকে বাংলাদেশকে এগিয়ে নেন শামসুন্নাহার।  এরপর বাকি অংশ রক্ষণ আগলে খেলে বাংলাদেশ। পুরো সময়ে শত চেষ্টা করেও বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি ভারত।  আগামী রোববার প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম