ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সাপের কামড় খেলেন সালমান খান

#

বিনোদন ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২১,  8:59 PM

news image

গতকাল সাপে কামড়ে ছিল বলিউড অভিনেতা সালমান খানকে। এরপর মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসা শেষে শারীরিকভাবে এখন সুস্থ আছেন তিনি। সাপে কামড়ানোর পর সালমান খানের বাবা বলেছিলেন—‘সাপটি বিষধর ছিল না।’ এ দিকে সালমান বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছেন।

ঘটনা বর্ণনা দিয়ে সালমান খান বলেন—‘একটা সাপ আমার ফার্ম হাউজে ঢুকে পড়েছিল। আমি একটা লাঠির সাহায্যে সেটাকে বাইরে নিয়ে আসি। আসতে আসতে সেটা আমার হাত পর্যন্ত উঠে আসে। আমি সেটাকে ধরে ছাড়তে গিয়েছিলাম, সেই সময়ই সাপটা আমাকে তিনবার কামড়ে দেয়। ওটা একটা বিষধর সাপ ছিল। এরপর ৬ ঘণ্টা হাসপাতালে ভর্তি ছিলাম। এখন ঠিক আছি।’ শুটিংয়ের ব্যস্ততা না থাকলে শহরের কোলাহল থেকে দূরে অবস্থিত এই খামার বাড়িতে সময় কাটাতে ভালোবাসেন সালমান। সেখানে পালিত পশুদের সঙ্গে সময় কাটানো, ক্ষেতে চাষ করার মতো কাজ করে থাকেন তিনি। লকডাউনের সময়ও সেখানেই ছিলেন তিনি। এবার সেই পানভেলেই ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হলেন এই বলিউড সুপারস্টার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম