ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সাপাহারে সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

#

১৯ এপ্রিল, ২০২৩,  5:29 PM

news image

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিককে মারধরের ঘটনায় মূলহোতা সম্রাট সহ জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্টে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে ঘন্টাকাল ব্যাপী উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সাপাহার প্রেসক্লাব-এর সভাপতি, দৈনিক ভোরের ডাক ও ডেইলি অবজারভার পত্রিকার সাপাহার প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিককে মারধরের ঘটনার মূলহোতা জুলফিকার আলি সম্রাট সহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাপাহার প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মডেল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বক্কর, প্রেসক্লাব সদস্য সাংবাদিক ছাদেক উদ্দীন, সাংবাদিক জুয়েল রহমান ও মরিয়ম বেগম প্রমূখ। উল্লেখ্য, গত শনিবার উপজেলার করলডাঙ্গা গ্রামে সংবাদের জন্য তথ্য সংগ্রহ করতে গেলে সাপাহার প্রেসক্লাব-এর সভাপতি, দৈনিক ভোরের ডাক ও ডেইলি অবজারভার পত্রিকার সাপাহার প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিককে মারধরের ঘটনা ঘটে। এবিষয়ে জানতে চাইলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবির বলেন, আমরা চেষ্টার ত্রুটি রাখেনি। আসামী গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করতেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম