ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম বহিরাগতদেরকে অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ দুই মাস পর ফের বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোর ধরে গণপিটুনি, নিহত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর

সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক

#

২০ এপ্রিল, ২০২৬,  7:20 PM

news image

সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ সাপাহারে আল আকসা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসা এন্ড স্কুলের এক ছাত্রকে বেধড়ক প্রহার করেন ওই মাদ্রাসার হুজুর সাখাওয়াত হোসেন। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরে অবস্থিত ইউনিয়ন পরিষদের সামনে উক্ত মাদ্রাসায় পড়ুয়া ছাত্র উপজেলার উচাডাঙ্গা গ্রামের ইউসুফ আলীর পুত্র জিহাদ এর উপর। জানা যায় ২০ এপ্রিল সোমবার ফজর নামাজের পর একটু অসুস্থ অনুভব হলে ওই ছাত্র মাদ্রাসা কক্ষে ঘুমিয়ে পড়েন সে সময়  হুজুর সাখাওয়াত হোসেন লেখাপড়া না করে ঘুমিয়ে থাকার অপরাধে নির্মমভাবে লাঠি দিয়ে প্রহার করেন যার ফলে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রের অভিভাবক সহ এলাকাবাসী মাদ্রাসায় এসে হুজুরকে হাতেনাতে পেয়ে যান।বিষয়টি উক্ত হুজুর সাখাওয়াত হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন লেখাপড়ার সময় লেখা  পড়া না করে ঘুমিয়ে থাকায় তাকে শাসন করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম