ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

সাপাহারে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ইউএনও কে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সংবর্ধনা

#

০৪ অক্টোবর, ২০২২,  3:18 AM

news image

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ প্রাথ‌মিক শিক্ষা পদক-২০২২ উপল‌ক্ষে নওগাঁ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনকে সাপাহার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ডের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এর সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ডের পক্ষ থেকে নেতৃত্ব দেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা এ সময় মুক্তিযোদ্ধা গন ও সন্তানের অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সাপাহার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ছাত্র ছাত্রীদের বই-পুস্তক, খাতা পেন্সিল সহ সার্বিক সহযোগিতা করেন এ উপজেলা নির্বাহী অফিসার। বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজখবর নিয়ে বেঞ্চ, চেয়ার, টেবিলের ব্যবস্থা করণসহ নিজ তহবিল হতে বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করেছেন বলে জানা যায়। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সাথে কথা হলে তিনি বলেন ২০২১ সালের এপ্রিল মাসে সাপাহারে যোগদানের পর হতে আমি উপজেলার প্রায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে খোঁজখবর নিয়েছি এবং আমার সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আগামীতেও এ ধারা অব্যাহত রাখব বলে আশ্বাস প্রদান করেন। শেষে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী মোল্লা উপজেলা নির্বাহী অফিসার কে নিরন্তর অ‌ভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম