ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

#

১১ আগস্ট, ২০২৬,  1:11 PM

news image

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে গত ৯ আগস্ট রবিবার সকাল ১১:০০ ঘটিকায় ডাসকো থ্রাইভ প্রকল্পের সহযোগিতায় শিরন্টি ইউনিয়ন পরিষদের আওতায় ভিওইল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এই উৎসবমুখর নারী-পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রুকুনুল ইসলাম, সিনিয়র পার্টনারশিপ কো-অর্ডিনেটর, হেকস/ইপার; ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার মো. সোহেল রানা, মনিটরিং অফিসার মো. আলতাফুর রহমান, প্রকল্প অফিসার ফারহানা উর্মি, সিডিও নাসরিন আক্তার, সুশীল সমাজের প্রতিনিধি এবং আদিবাসী নেতৃবৃন্দ ও আপামর জনসাধারণ। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিও মো. জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদেরকে বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও দিবস উদযাপনের সার্থকতা তুলে ধরা হয়। শেষে ৬নং শিরন্টি ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি থেকে ১৫ সদস্যের একটি উইমেন প্ল্যাটফর্ম গঠন করা হয়।  এছাড়াও উক্ত দিবসে খ্রাইভ প্রকল্পের প্রকল্প অংশগ্রহণকারীদের মাঝে সর্বমোট ২৮০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম