ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

সাধারণ ঠাণ্ডা এবং ওমিক্রনের পার্থক্য

#

স্বাস্থ্য ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২২,  4:52 PM

news image

শীতে জ্বর-সর্দি খুবই সাধারণ বিষয়। তবে করোনা পরিস্থিতিতে একটু হাঁচি-কাশি হলেই আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। সবার প্রশ্ন একটাই, আবার ওমিক্রন ঘাড়ে চেপে বসলো না তো?   

করোনার নতুন ধরনটির অধিকাংশ উপসর্গ সাধারণ ঠাণ্ডার মতোই।এটিই মূলত বিভ্রান্তির কারণ। তাহলে সাধারণ ঠাণ্ডা ও ওমিক্রনের পার্থক্য বুঝবেন কীভাবে?

এর উত্তর খুঁজতে গত কয়েক মাস ধরে করোনা রোগীদের ওপর সমীক্ষা চালানো হয়েছে। এতে দেখা গেছে, ওমিক্রন আক্রান্ত অধিকাংশ ব্যক্তি শরীরে যন্ত্রণা অনুভব করেন। কোমর থেকে পা পর্যন্ত অংশে তা অনুভূত হয়। সাধারণ ঠাণ্ডা লাগায় এ ধরনের ব্যথা দেখা যায় না।সম্প্রতি কোভিড উপসর্গের ওপর নজর রাখার জন্য জোয়ি অ্যাপ তৈরি করা হয়।তাতে ওমিক্রনের দুটি নতুন উপসর্গ ধরা পড়ে। যা সাধারণ ঠাণ্ডা লাগার লক্ষণ থেকে সম্পূর্ণ আলাদা।  লন্ডনের কিংস কলেজের ভাইরাস বিষেশজ্ঞ অধ্যাপক টিম স্পেক্টর বলেন, ওমিক্রন সংক্রমণের শুরুর দিকে আক্রান্ত ব্যক্তিরা বমিভাব অনুভব করতেন। আর এখন তাদের শরীরের নিচের অংশ যন্ত্রণা অনুভূত হচ্ছে।মাঝে মধ্যে তা পেশির যন্ত্রণার মতো সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তবে এ দুই উপসর্গ তিন থেকে চার দিন থাকছে। এরপর ধীরে ধীরে কমে যাচ্ছে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকার ওমিক্রন আক্রান্ত রোগীদের ওপর এ সমীক্ষা চালানো হয়েছে। তাতেই এসব তথ্য উঠে এসেছে। বলা হয়, সাধারণ ঠাণ্ডায় নাক দিয়ে পানি ঝরে, সেই হালকা মাথাব্যথা দেখা যায়। তবে ওমিক্রনে সংক্রমিত হলে তা দেখা যায় না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম