ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সাদুল্লাপুরে স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুলাই, ২০২৩,  10:54 AM

news image

গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রীকে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রেখে থানায় এসে আত্মসমর্পণ করেছে স্বামী মহসীন আলী। অভিযুক্ত মহসীন (২৭) উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কলেজপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে। শনিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কলেজপাড়া এলাকার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় শেফালীর হাতে থাকা একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে শেফালী খাতুনকে হত্যা করে শয়ন কক্ষের আড়ার সঙ্গে  মরদেহ ঝুলিয়ে রাখে মহসীন আলী। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া চিরকুটটি মহসীনের লেখা বলে মনে হচ্ছে। নিজের ওপর থেকে সন্দেহ সরাতে সে এ কাজটি করেন। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম