ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সাত সকালে রাজধানীতে সড়কে প্রাণ গেল ২ জনের

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২২,  10:43 AM

news image

ভোরেই রাজধানীর শ্যামলীতে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের একজন এক ট্রাকের চালকের সহকারী (হেলপার) রনি (৩৫)। অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (১৩ আগস্ট) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পুলিশ জানান, গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। অন্যজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রনিকে ঢামেকে নিয়ে যাওয়া উজ্জ্বল জানান,

শ্যামলী এলাকায় দুই ট্রাকের সংঘর্ষ হলে এক ট্রাকের হেলপার রনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। জানা গেছে, নিহত রনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকনগর গ্রামের আবুল কাশেমের সন্তান। অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম