ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সাত বছরের ছোট নায়কের প্রেমে হাবুডুবু খাচ্ছেন কঙ্কনা

#

বিনোদন ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৪,  10:57 AM

news image

প্রথম সংসার ভাঙার পর একা জীবনযাপন করে আসছিলেন বলিউডের অন‍্যতম প্রতিভাবান অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। বর্তমানে তিনি এক সন্তানের মা। এরই মধ্যে নিজের চেয়ে বয়সে সাত বছরের ছোট এক নায়কের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই নায়িকা। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, ভারতীয় অভিনেতা অমল পরশরের সঙ্গে গোপনে প্রেম করছেন কঙ্কনা সেন শর্মা। মজার বিষয় হলো, কঙ্কনা সেনের প্রাক্তন স্বামী রণবীর শোরে এক্সে (টুইটার) এক মন্তব্যে কঙ্কনার নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর তথ্যটি নিশ্চিত করেছেন। মূলত, ডা. নিমো যাদব নামে আইডি থেকে একটি পোস্ট করা হয়েছে। তাতে লেখা, ‘মোদি ভক্ত রণবীর শোরেকে ছেড়ে ধর্মনিরপেক্ষ অমল পরশরকে ডেট করার সিদ্ধান্ত একেবারে সঠিক কঙ্কনা সেন শর্মার।’ আর এই পোস্টটি শেয়ার করে রণবীর শোরে লেখেন, ‘আমিও একমত।’ ক্যারিয়ারে সফল হলেও ব‍্যক্তিগত জীবনে বিচ্ছেদের যন্ত্রণার মধ‍্য দিয়ে গেছেন অভিনেত্রী। ২০০৭ সালে রণবীর শোরেকে ডেট করেছিলেন কঙ্কনা। দুজনে একসঙ্গে থাকতে শুরু করেন। এরপর ২০১০ সালে বিয়ে ছাড়াই গর্ভবতী হয়ে পড়েন অভিনেত্রী। একই বছরে বিয়ে করেন এই জুটি। ২০১১ সালে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু সেই সংসার ১০ বছরের মাথায় ভেঙে যায়। শোনা যাচ্ছে, অভিনেতা অমল পরাশরকে বর্তমানে ডেট করছেন কঙ্কনা। অমল কঙ্কনার চেয়ে ৭ বছরের ছোট। দুজনেই একসঙ্গে কাজ করেছেন একাধিক ছবিতে। যদিও এই দুই তারকার কেউই নিজেদের সম্পর্ক নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম