ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সাত ঘণ্টা পর ময়মন‌সিংহ-ভৈরবে রেল যোগাযোগ স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  10:43 AM

news image

৭ ঘণ্টা বন্ধ থাকার পর ময়মন‌সিংহ-ভৈরব রু‌টে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে আখাউড়ার উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত ইঞ্জিনটি সরিয়ে নিলে ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দি‌কে কি‌শোরগ‌ঞ্জে আন্তঃনগর ‘এগার‌সিন্দু’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হ‌য়ে যায়। এ সময় ময়মন‌সিংহ-ভৈরব রু‌টে সব ধর‌নের ট্রেন চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। রেলও‌য়ে সূত্র জানায়, মঙ্গলবার রাত ১১টার দি‌কে আন্তঃনগর ‘এগার‌সিন্দু’ ‘গোধূলী’ ঢাকা থে‌কে কি‌শোরগঞ্জ রেলও‌য়ে স্টেশ‌নে পৌঁছায়। এর কিছুক্ষণ পর স্টেশ‌নের উত্তর পা‌শে ‘এগার‌সিন্দু’ ট্রেনের ইঞ্জিনের ৬‌টি চাকা লাইনচ্যুত হ‌য়ে প‌ড়ে। এতে ময়মন‌সিংহ-‌ভৈরব রু‌টে ট্রেন চলাচল বন্ধ হ‌য়ে যায়। কিশোরগঞ্জ রেলও‌য়ে স্টেশ‌নের স্টেশনমাস্টার মিজানুর রহমান জানান, খবর পেয়ে আখাউড়া থে‌কে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থ‌লের পৌঁছায়। বুধবার সকাল ৬টার দিকে আখাউড়ার ওই উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত ইঞ্জিনটি সরিয়ে নিলে ওই রুটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম