ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

সাতসকালেই ঢাকায় ঝুম বৃষ্টি, বিপাকে অফিসগামীরা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৪,  10:46 AM

news image

সকালেই ঢাকা ভিজেছে বৃষ্টিতে। অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসী পড়েছেন ভোগান্তিতে। এতে সড়কে যানবাহন চলাচল কমে যায়। এই সুযোগে রিকশাভাড়া হয়ে যায় দ্বিগুণ। বাধ্য হয়ে কেউ কেউ ভিজে ভিজে গন্তব্যে যান। আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারি বর্ষণ হবে। ভোর থেকেই ঢাকার আকাশ ছিল কিছুটা মেঘলা। এতে বেলা বাড়লেও সূর্যের তেজ বাড়েনি। এরমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় নামে ঝুম বৃষ্টি। এই বৃষ্টিতে মানুষজন পড়েন বিপাকে। বিশেষ করে, যারা অফিসের উদ্দেশ্যে বাসা থেকে হেঁটে, বাইকে বা রিকশায় বের হয়েছেন তারা মাঝ রাস্তায় আটকে পড়েন। এমন অবস্থায় পথাচারী, ছিন্নমূল মানুষ অনেকে আশ্রয় নেন মেট্রোরেলের পিলারের নিচে। এসময় সেখানে আশ্রয় নেন চা-সিগারেট বিক্রেতারাও। অনেককে সময় পার করতে চা-সিগারেট পান করতে দেখা যায়। এতে খুশি বিক্রেতারা। বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে রিকশাচালকরা বাড়তি ভাড়া চেয়েছেন। নাফিউর নামে এক যাত্রী বলেন, বৃষ্টির কারণে ৩০ টাকার ভাড়া ৫০ টাকা দিতে চেয়েছি, কিন্তু রিকশাচালক চাচ্ছে ৮০ টাকা। এমন অবস্থায় অনেকেই ভিজে ভিজে গন্তব্যের পথে যাত্রা করেছেন। ঝুম বৃষ্টির কারণে ঢাকার রাস্তায় যানবাহনের সংখ্যা অনেকটা কমে গেছে। এসবের মাঝেও দায়িত্ব পালন করতে হয়েছে ট্রাফিক পুলিশের সদস্যদের। ছাতা মাথায় নিয়েই সিগন্যালে সিগন্যালে যানবাহন সামলিয়েছেন তারা। পুলিশ সদস্য হাফিজ জানান, ঝড়, বৃষ্টি কিংবা রোদ- রাস্তায় শৃঙ্খলা রাখতে কাজ করতে হয়। একটু সরে গেলেই সব গাড়ির জট লেগে যায়। সবসময় পর্যবেক্ষণ করতে হয়। এজন্য অটোমেটিক সিগন্যাল সিস্টেমের অভাবের কথা জানান পুলিশের এ সদস্য। সূত্র : সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম