ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৫৫, নিখোঁজ বহু কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় হজ শেষে দেশে ফিরলেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ২৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

#

০৪ জুন, ২০২৬,  11:33 AM

news image

নিরুজ্জামান মনি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৩১ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বুধবার (৩ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, কুশখালি, কাকডাঙ্গা, চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহল ও বিশেষ আভিযানিক দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ ও চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার-১ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জোড়াতাল গাছ এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে।

কুশখালি বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১০/৪ এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মক্তব মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে। এদিকে কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৩ ও ৪ নম্বর আরবি এলাকা সংলগ্ন কেড়াগাছি গ্রামে অভিযান পরিচালনা করে ৯ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ঔষধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৪ নম্বর আরবি এলাকা সংলগ্ন কাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

অন্যদিকে, বাঁকাল চেকপোস্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল পাঁচানী এলাকায় অভিযান পরিচালনা করে ৪ লাখ ৪৮ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়। বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মোট মূল্য ২৬ লাখ ৩১ হাজার ১০০ টাকা। চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে এসব ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভারতীয় পণ্যের অবৈধ চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম