ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

সাতক্ষীরায় সেনাবাহিনীর যৌথ অভিযান মাদক ও দেশীয় অস্ত্রসহ ৩জন আটক

#

১৪ জানুয়ারি, ২০২৬,  2:50 PM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির অবৈধ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি, মোটরসাইকেলসহ ৩জনকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মোঃ আমিনুল সরদারের ছেলে মোঃ ইয়াসিন আরাফাত (২৫), শহরের কামালনগরের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাকিব হোসেন (২০) এবং একই এলাকার মৃত মুকুল হোসেনের ছেলে মোঃ মুরাদ হোসেন (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানায়- প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘আটককৃত ইয়াসিন আরাফাত সাতক্ষীরার অন্যতম প্রধান মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। এছাড়া আটককৃত ব্যক্তিরা এসব অস্ত্র ও লাঠি দিয়ে জেলায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’ সেনাবহিনীর প্রেস নোটে বলা হয়েছে, ‘অভিযানের মাধ্যমে মাদক দমনে সেনাবাহিনীর দৃঢ় অবস্থান পুনরায় প্রতিফলিত হয়েছে। সেনাবাহিনী সাতক্ষীরা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম