ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়

#

২৬ জানুয়ারি, ২০২৬,  4:07 PM

news image

মনিরুজ্জামান মনি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬, গণভোট-২০২৬ এবং প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা আখতার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল বিপিএম। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। মতবিনিময় সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম। এসব কার্যক্রমকে ঘিরে কোনো ধরনের অনিয়ম, গুজব বা বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ সুপার আরেফিন জুয়েল বিপিএম বলেন, নির্বাচন ও নিয়োগ পরীক্ষা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং যেকোনো ধরনের অপপ্রচার ও গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনা, গুজব প্রতিরোধ এবং তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম