ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সাতক্ষীরার নলতায় ৪৫০ অসহায় মানুষের মাঝে রোজার সামগ্রী বিতরণ

#

১১ মার্চ, ২০২৬,  3:38 PM

news image

মনিরুজ্জামান মনি : পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় ৪৫০ জন অসহায় নারী-পুরুষের মাঝে রোজার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে নলতা হক মার্কেট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোজার সামগ্রী পেয়ে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে আনন্দ ও স্বস্তির আবহ দেখা যায়। উপকারভোগীদের অনেকেই বলেন, রমজান মাসে এমন সহায়তা পেয়ে তাদের পরিবারের জন্য কিছুটা স্বস্তি ফিরে এসেছে। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল এবং একটি করে শাড়ি। রমজান উপলক্ষে এ সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হকের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব। সমাজসেবক জাহিদুল হকের সভাপতিত্বে এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহসানেয়া মিশনের সহ-সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সপু এবং যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম