ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা প্রযুক্তিনির্ভর নজরদারি ও যৌথ অভিযানে উপকূলে জলদস্যুতা কমেছে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাজীপুরে শ্রমিক আন্দোলন, মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ লাহোর-দিল্লির পরই ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প ফ্লোরিডায় বিমান বিধ্বস্তের আগে পাইলটের শেষ বার্তা, ‘মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি’

সাতকানিয়ায় হাইওয়ে সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

#

০৮ জুন, ২০২২,  9:31 PM

news image

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় হাইওয়ে সড়কে অবৈধভাবে চলাচল করা থ্রি হুইলার যানবাহনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ (৮ জুন) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলাধীন কেরানীহাট বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা প্রসাশনসুত্রে জানযায়, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক হাইওয়েতে থ্রি হুইলার যানবাহন নিষিদ্ধ সংক্রান্ত বিষয়ে বাস্তবায়নস্বরূপ সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক আজ বুধবার উপজেলার কেরাণীহাট বাজার এলাকায় ৭টি মামলায় ৭০০০ টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মং চিংনু মারমা। সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মং চিংনু মারমা বলেন,প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম