ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সাতকানিয়ায় ধানখেতে কৃষকের পাতা বিদ্যুৎফাঁদে হাতির মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০২১,  1:29 PM

news image

চট্টগ্রামের সাতকানিয়ায় লোকালয়ে আমন ধান খেতে এসে কৃষকের দেওয়া বিদ্যুৎফাঁদে প্রাণ হারিয়েছে একটি বন্যহাতি। আজ শনিবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হযরত আজগর আলী শাহ মাজারের পশ্চিম পাশে মইত্তাতলী বিলের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।  এলাকাবাসী ও বন বিভাগের কর্মকর্তারা জানান, আনুমানিক ৫০ বছর বয়সের বিশালাকৃতির একটি বন্যহাতি ধান ক্ষেতে মৃত অবস্থায় পড়ে আছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজন সেখানে ভিড় করে। সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফজল করিম  বলেন, ‘আমি মৃত হাতিটি দেখতে গিয়েছিলাম। আপাতত বিদ্যুৎস্পৃষ্টে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।’ বন বিভাগের সাতকানিয়া মার্দাশা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, ‘হাতির আক্রমণ থেকে বাঁচাতে কৃষকেরা ধানক্ষেতের  চারিদিকে বিদ্যুতায়ন করে রাখেন। আর, খাবারের খোঁজে লোকালয়ে এসে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম