ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২২,  12:52 PM

news image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আজ সকাল ১০টায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াস আলী (৪৫) এবং শ্রমিক অনন্ত ত্রিপুরা (৪০)। নিহত ইলিয়াছ আলীর বাড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় এবং শ্রমিক অনন্ত ত্রিপুরার বাড়ি সাজেকের মাচালং এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাচালং বাজার থেকে একটি চাঁদের গাড়ি কলা বোঝাই করে বাঘাইহাটে আসার পথে সাজেক ইউনিয়নের নাঙ্গলমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম