ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাজেকে ফের যান চলাচল শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর, ২০২৩,  6:41 PM

news image

রাঙ্গামাটির সাজেকের সঙ্গে সারাদেশের ফের যানচলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে ভারী বর্ষণ শুরু হলে দিঘীনালা সাজেক সড়কের শুকনাছড়া-বড়ইতলি এলাকায় সড়কের দুই পাশে মাটি ধসে যানচলাচল বন্ধ হয়ে যায়। নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, মঙ্গলবার সকাল থেকে রাস্তার ওপর থেকে মাটি সরানোর কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে হালকা যানচলাচল শুরু হয়েছে। তবে ভারী যানচলাচল বন্ধ রয়েছে। আমরা আশা করছি, পর্যটক চলাচলে সমস্যা হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম