ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুলাই, ২০২৬,  3:32 PM

news image

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির সাজেক ভ্যালিতে পাঁচ শতাধিক পর্যটক আটকে পড়েছেন। খাগড়াছড়ির মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে মাচালং ও বাঘাইহাট সংলগ্ন প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় মঙ্গলবার থেকে সাজেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে।

এ অবস্থায় আটকে পড়া পর্যটকদের পাশে দাঁড়িয়েছে সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের কাছ থেকে কোনো কক্ষভাড়া নেওয়া হবে না বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পাহাড়ে পানির সংকট ও সরবরাহ ব্যয় বেশি হওয়ায় পর্যটকদের ব্যবহারের পানির খরচ বহনের অনুরোধ জানানো হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে রিসোর্ট মালিকদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পর্যটকদের নিরাপত্তার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সড়কের পানি নেমে গেলে প্রশাসনের তত্ত্বাবধানে বিশেষ এসকর্টের মাধ্যমে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

প্রবল বৃষ্টিতে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে সব ধরনের পর্যটক যাতায়াত স্থগিত রেখেছে। প্রশাসনের ভাষ্য, মাইনী নদীর অস্বাভাবিক পানি বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম