ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

সাজা বাতিল চেয়ে ডা. সাবরিনার আপিল

#

নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২২,  2:08 PM

news image

অর্থের বিনিময়ে নমুনা সংগ্রহ করে করোনার ভুয়া প্রতিবেদন দেওয়ার মামলায় ১১ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা চৌধুরী। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন সেশন জজ আদালতে ডা. সাবরিনা আপিল করেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। তিনি বলেন, ডা. সাবরিনার আপিল আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ঢাকা মেট্রোপলিটন সেশন জজ আদালতের জজ (ভারপ্রাপ্ত) সৈয়দা হাফসা ঝুমা।

এর আগে, এ মামলায় গত ১৯ জুলাই জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরী ও তার স্ত্রী ডা. সাবরিনা চৌধুরীসহ ৮ জনকে ১১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার বাকি ৬ আসামি হলেন—আরিফুলের বোন জেবুন্নেছা রিমা, সাবেক কর্মচারী হুমায়ুন কবির হিমু ও তার স্ত্রী তানজিনা পাটোয়ারী, জেকেজির সমন্বয়ক আবু সাঈদ চৌধুরী, জেকেজির কর্মচারী বিপুল দাস ও শফিকুল ইসলাম রোমিও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম