ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

সাজাপ্রাপ্ত ডিআইজি মিজানের আপিল শুনানির জন্য গ্রহণ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২২,  2:34 PM

news image

ঘুষ লেনদেনের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার জামিন আবেদনের শুনানির জন্য আগামী বুধবার (১৩ এপ্রিল) দিন ধার্য করেছেন আদালত। বুধবার (৬ এপ্রিল) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বরখাস্ত ডিআইজি মিজানের পক্ষে ব্যারিস্টার মাহবুব শফিক এবং দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান শুনানি করেন। এ ছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে সোমবার (৪ এপ্রিল) মামলায় খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান। উল্লেখ্য, দুর্নীতির অনুসন্ধান থেকে মুক্তি পেতে দুদক পরিচালক বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে মিজানের বিরুদ্ধে। এরপর তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার সাময়িকভাবে বরখাস্তের পাশাপাশি মিজানের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০১৯ সালের জুলাই এনামুল বাছির ও মিজানকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম বাছিরকে ৮ বছর ও মিজানকে ৩ বছর কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া বাছিরকে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম