ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সাগর-রুনি হত্যা মামলায় প্রতিবেদন শিগগির: র‌্যাব

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২২,  3:41 PM

news image

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। খন্দকার আল মঈন বলেন, র‌্যাব যেকোনও মামলার তদন্ত সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে করে। আলোচিত সাগর-রুনি হত্যা মামলাতেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পারবো। শিগগির প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি বলেন,

মামলার তদন্তে নানা তথ্য, উপাত্ত ও আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৬০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ মামলার তথ্য-উপাত্ত প্রমাণের জন্য ব্যাপক গুরুত্ব দিয়েছে সরকার। আলামত পরীক্ষা করতে দেশের বাইরে পাঠানো হয়েছিল। সেই পরীক্ষার প্রতিবেদন পেতে সময় লেগেছে। কিছুদিন আগে তা পেয়েছি। এ নিয়ে তদন্ত চলমান। র‌্যাবের এই কর্মকর্তা বলেন, তদন্ত নিয়ে খারাপ লাগার কিছু নেই। র‌্যাব সবসময় চেষ্টা করে তদন্তে নিরপরাধ মানুষ যেন দোষী সাব্যস্ত না হন। মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করা হচ্ছে। র‌্যাব চায় মামলাটি দ্রুত শেষ হোক। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ১০ বছর অতিবাহিত হলেও চাঞ্চল্যকর সেই হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয়নি। ৮৬ বার সময় নিয়েওে তদন্তকারীরা আদালতে প্রতিবেদন জমা দিতে পারেননি। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালত। গত ২৪ জানুয়ারি তদন্ত কর্মকর্তা র‌্যাবের অ্যাডিশনাল এসপি খন্দকার শফিকুল আলমের আবেদনে পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম