ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম

সাগর পাড়ে রাজ-পরীর রোমান্স

#

বিনোদন প্রতিবেদক

০৫ মে, ২০২২,  8:28 PM

news image

ফুরফুরা মেজাজে ঈদ উদযাপন করতে ঈদের আগের দিন সকালে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। সঙ্গে আছেন পরীর প্রিয় মানুষ তার নানা শামসুল হক। বিবাহিত জীবনে প্রথম ঈদ উদযাপনের জন্য রাজ-পরী বেছে নিয়েছেন সমুদ্রসৈকত। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তারা। যার সবশেষ খবর মেলে হালের জনপ্রিয় এই চিত্রনায়িকার ফেসবুকে। সমুদ্রের ঢেউয়ের তালে তারা খুঁজে নিয়েছেন আনন্দ। সেসব ছবিও শেয়ার করেছেন ফেসবুকে। গতকাল বুধবার নায়িকা প্রকাশ করেছেন রোম্যান্টিক বেশ কিছু ছবি। যেখানে দেখা গেছে, সমুদ্রের তীরে দাঁড়িয়ে পরম আদরে একে-অপরকে জড়িয়ে আছেন রাজ-পরী। আবার ক্যামেরাবন্দি হয়েছেন চুম্বনরত অবস্থায়ও।

পরী-রাজের এই অপূর্ব প্রেমময় মুহূর্ত মুগ্ধ করেছে তাদের ভক্ত-অনুসারীদের। যার প্রমাণ মেলে ছবির রিঅ্যাকশনে। ইতিমধ্যেই ছবিগুলো শেয়ার করেছেন ১৭২ জন। আর রিঅ্যাকশন পরেছে ৫৭ হাজার। তবে পরী তার পোস্টের কমেন্ট বক্স বন্ধ রাখার কারণে সেখানে কেউ মন্তব্য করতে পারেননি। আর ছবিগুলোর ক্যাপশনে পরী সুইডিশ অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যানের একটি উক্তি- ‘শব্দ যখন অতিরিক্ত হয়ে যায়, তখন কথাকে থামিয়ে দেওয়ার জন্য প্রকৃতির একটি প্রেমময় কৌশল হলো চুম্বন।’ এর আগে, ঈদের দিন তিনজনের (রাজ-পরী ও নানা শামসুল হক) কয়েকটি ছবি শেয়ার করে মনের অনুভূতি প্রকাশ করেছিলেন নায়িকা। ক্যাপশনে লিখেছিলেন, ‘রোজার ঈদটা বরাবরই আমি আমার পরিবারের সঙ্গে ঘরেই উদযাপন করেছি। করোনার বছরে প্রথমবার পরিবারের সবাইকে ছাড়া ঘরবন্দি একটা ঈদ কাটিয়েছিলাম। পরেরবারও পরিবারের সঙ্গে থাকতে পারিনি। এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছেন... আলহামদুলিল্লাহ।’ তিনি আরও লিখেন, ‘আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তারা আমার সঙ্গেই আছে, আমি পরিপূর্ণ।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম