ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

সাগরে লঘুচাপের আভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৫,  2:18 PM

news image

দেশের অধিকাংশ অঞ্চলেই বৃষ্টি ঝরছে। কোথাও ভারী কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি পরবর্তীসময়ে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার (২২ মে) আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৬ মে (সোমবার) দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। লঘুচাপের পর দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত চারদিন পর দেশের কিছু জায়াগায় আবার তাপপ্রবাহ বইছে। আবহাওয়া অফিস বলছে, গতকাল বুধবার থেকে মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং সাতক্ষীরা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জাগো নিউজকে বলেন, শুক্রবার থেকে পরবর্তী দুদিন তাপমাত্রা বাড়বে। তবে খুব বেশি গরমের সম্ভাবনা নেই। লঘুচাপের পর বৃষ্টিপাত আবার বাড়বে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম