ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

সাগরে ভাসা বোতলের তরল পান করে ৪ জেলের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুন, ২০২৪,  11:08 AM

news image

সাগরে ভেসে থাকা কিছু বোতল মাছধরার নৌকায় তোলা হয়। পরে ওইসব বোতলে থাকা তরল পান করে মারা গেছেন শ্রীলঙ্কার চার জেলে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও দুইজন। ওই ছয় ব্যক্তি সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ উপকূলীয় শহর তেঙ্গল থেকে ৩২০ নটিক্যাল মাইল দূরে ভাসতে থাকা বোতলগুলো কুড়িয়ে নেন তারা। এসব বোতলে মদ ছিল ভেবে পান করেন ওই জেলেরা। দেশটির মৎস্য ও জলজসম্পদ বিভাগের মহাপরিচালক সুসান্ত কাহাবাত্তে জানিয়েছেন, জেলেদের উদ্ধার করে কূলে আনতে নৌবাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, কূলে এনে চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত সময় পাওয়া যাবে না ধরে নিয়ে ‘ডেভন’ নামের ওই মাছধরার নৌকাতেই জেলেদের চিকিৎসার ব্যবস্থা করেছেন নৌবাহিনীর সদস্যরা। নৌবাহিনী জানিয়েছে, আরেকটি নৌযান দিয়ে ডেভনকে কূলে টেনে আনা হচ্ছে। নৌকাটি ৪ জুন তেঙ্গল থেকে গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিল। এদিকে, এ ঘটনায় রাজধানী কলম্বো থেকে ১২০ মাইল দূরের উপকূলীয় শহরটিতে বিক্ষোভ হয়েছে। এখনো জীবিত থাকা জেলেদের উপকূলে নিয়ে আসার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। সাগরে কুড়িয়ে পাওয়া বোতলগুলোতে কোন ধরনের তরল ছিল তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

সূত্র- বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম